• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশে,রাণীনগর (নওগাঁ) : ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন বিকেলে উপজেলা সদরের বিএনপির মোড় থেকে র‌্যালী বের করা হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা বাস স্ট্যান্ড জিরো পয়েন্টে এসে র‌্যালী শেষ হয়। এর পর রাণীনগর উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব এছাহক আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক সভাপতি আল ফারুক জেমস,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম জাকির হোসেন,নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মোজাক্কির হোসেন,যুগ্ন আহŸায়ক আতিকুল ইসলাম জেমস,সেচ্ছাসেবক দলের আহŸায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,ছাত্রদলের আহŸায়ক জাহিদ হাসান শিমুল,যুগ্ন আহŸায়ক নওশাদুজ্জামান,শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি,উপজেলা তাতীঁ দলের সভাপতি সাইফুল ইসলাম এবং মহিলা দলের নেত্রী ফাহিমা আক্তার ও রুহি আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category