• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত পূর্ববিরোধ, চর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে তৌহিদ সর্দার (৪০) নামের একজন নিহত হয়েছে। এঘটনায় ৩জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১২ জন।

রবিবার, (১০ নভেম্বর ) সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

নিহত তৌহিদ সর্দার নওদা খাদিমপুর এলাকার মৃত মোজাহার সর্দারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় চরের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপুর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছিল।

শনিবার (৯ নভেম্বর) গায়েন বংশের কয়েকজন ছেলে স্কুলে যাওয়ার পথে সর্দার বংশের লোকজন তাদের মারধর করে। এরই জের ধরে রবিবার (১০ নভেম্বর) সকালে সর্দার বংশের লোকজন মাঠে কাজ করতে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে গায়েন বংশের লোকজন তাদের উপর গুলিবর্ষণসহ হামলা চালিয়ে পালিয়ে যায়।

হামলার ঘটনায় তৌহিদ সর্দারসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদ সর্দারকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নওদা খাদিমপর এলাকার গায়েন বংশের সাথে সর্দার বংশের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে হতাহতের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category