• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় আইন শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নাশকতা- ও সন্ত্রাস নিয়ন্ত্রন, চোরাচালান /টাস্ক ফোস, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘পলিথিন ব্যাগের ব্যবহার বিষয়ে আইন প্রয়োগের চেয়ে মানুষের সচেতনতা বেশি প্রয়োজন। এছাড়াও তিনি ফৌজদারি অপরাধ, ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিকশা ইত্যাদি যত্রতত্র পার্কিং, ইচ্ছামতো হেডলাইট ও হর্ণ ব্যবহার যা সাধারণের ভোগান্তির কারণ, এছাড়াও তিনি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন। ‘ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এ বিষয়ে পুলিশের ভ‚মিকা উপস্থাপন করেন। বিজিবি বস্তাবর কোম্পানি কমান্ডার সুলতান খান এবং কালুপাড়া কোম্পানি কমান্ডার কে এম শরিফুল ইসলাম সীমান্ত পরিস্থিতি এবং মামলার বিষয়ে সভায় উপস্থাপন করেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, বনবিট কর্মকর্তা আনিসুর রহমান, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব ও সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য প্রদান করেন। গ্রাম আদালতের উপজেলা কো অর্ডিনেটর ধীমান দেবনাথ প্রজেক্টরের মাধ্যমে বিগত মাসের মিটিং এর বিবরণ সভায় তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে আইনশৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সংবাদ করার আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category