• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী সুইট গ্রেফতার

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আব্দুল করিম সুইট (৩৬) নামের এক মাদক কারবারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টায় রাজশাহীর চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রাম থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইট (৩৬), সে চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে জানতে পারেন, চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের একটি আম বাগানের ভিতরে কতিপয় মাদক কারবারী ভারতীয় ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করে জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলাম-সহ গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল করিম সুইটের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category