• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে রামপালে ৪ শতাধিক চিংড়ি ঘের দখল “ডেবিট হান্ট”-শয়তানে সখ্যতা পুলিশের বিরুদ্ধে

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপাল উপজেলার সন্ত্রাসীরা প্রকৃত জমির মালিককে বিতাড়িত করে চার শতাধিক চিংড়ি ঘের দখল করে নিয়েছে। এ সময়ে আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। “জমি যার ঘের তার” এই প্রবাদ রামপালে শুধু কাগজে কলমে। এমনকি “ডেবিট হান্ট” অভিযানে ক্ষোদ রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও এসপি সার্কেল মুশফিকুর রহমান তুষারের বিরুদ্ধেশয়তানের সাথে সখ্যতা ও বিশেষ লেনদেনের অভিযোগ উঠেছে। এমনকি থানার কালেকশন ম্য্না এসআই জাহাঙ্গীরের মাধ্যমে মাসে শত কোটি টাকা নাকি থানায় আয় হয় বলে জনশ্রæতি আছে। এ সকল অভিযোগে বাগেরহাট প্রেসক্লাবে একাধিক সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ভোজপাতিয়া এলাকার মো. আল আমিন শরীফ লিখিত সংবাদ সম্মেলন করেন। এ সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত প্রায় অর্ধশত জমির মালিক রামপাল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ও সার্কেল এসপির বিরুদ্ধে উপরোক্ত অভিযোগ উত্থাপন করেন। ভুক্তভোগীরা জানান গত ১ মাসে রাসেল শরীফের ৬ বিঘা, ফেরদাউস শরীফের ট্রলার ও মাছের পোনা, কবির হাওলাদালের ১১ বিঘা চিংড়ি ঘের, লোকমানের ১৩ বিঘা ঘের, নজরুল শরীপের ২ বিঘা ঘের, মাসুদ মাঝির ৯ বিঘা, রাকিব গাজীর ১৭ বিঘা, ডাকরার আল আমিনের ৪০ বিঘা, শামীম তালুকদারে ৬০ বিঘা ও ৫ লক্ষ টাকার মাছ লুট, আলমগীর মাঝির ২ লক্ষ টাকা, জুয়েল মাঝির ৮ বিঘা, রুহুল তালুকদারের ৪ বিঘা, ডাকুয়া বাড়ীর ১৫ বিঘা, মাঝি বাড়ির ৪০ বিঘা চিংড়ি ঘের দখল করে নিয়েছে বিএনপির ফরিদ গ্রæপের নামে চলা মো মাইনুল ইসলাম হীরক। এই হীরকের বিরুদ্ধে থানায় একাধিকবার মামলা করতে গেলে পুলিশ মামলা নেইনি। এমনকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সার্কেল এসপি তাদের সাথে অন্তরঙ্গ ভাবে চলাফেরা করে। মাসিক মাশোয়ারা নেই এমন অভিযোগ করেছেন।
এ সকল বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, সার্কেল এসপি মুশফিকুর রহমান তুষার ও অভিযুক্ত মো. মাইনূল ইসলাম হীরক তাদের বিরুদ্ধে অনীত অভিযোগ অস্বীকার করেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category