• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ; গ্রেফতার ধর্ষক

দিনকাল বিডি / ১২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে স্কুলে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে উঠিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামী জামাদুরকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটায় মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ধর্ষক মোঃ জামাদুর ইসলাম (৩৮), সে রাজশাহীর চারঘাট থানার সাদিপুর গ্রামের মৃত আব্দুস সালাম ওরফে কালর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মামলার প্রধান আসামী মোঃ তোজাম্মেল হোসেন উজ্জল ওরফে শ্রাবণ (২৭), সে ছাত্রীর স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই উত্যাক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে গত ২২ জানুয়ারী সকাল ১০টায় গ্রেফতার মোঃ জামাদুর ইসলামের সহায়তায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ১নং আসামীর বসতবাড়ীতে নিয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল ওরফে শ্রাবণ এবং মোঃ জামাদুর ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকে র‌্যাবের ব্যপক তৎপরতায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী দেউয়ানবাড়ী এলাকা থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলামকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে বৃহস্পতিবার গ্রেফতার আসামীকে চারঘাট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category