• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার শাওইল বাজার এলাকা থেকে বিক্রির সময় ২৫পিস ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শাওইল বাজার এলাকার রশিদুল ইসলামের ছেলে মাহবুব রহমান (২৩) ও বিষ্ণুপুর গ্রামের মোখলেছার রহমানের ছেলে রহমত আলী (২২)।

পুলিশ জানায়, গত রোববার বিকেল ৫টার দিকে আদমদীঘির নসরতপুর ইউপির শাওইল বাজারের মাহবুব রহমানের বসতবাড়ীর উঠানে মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাহবুব রহমান ও রহমত আলীকে আটক করে তাদের পরিহিত জিন্স প্যান্টের পকেটের ভিতর রাখা ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category