• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাঘায় ঈদের আনন্দ শোকে পরিনত বিএনপি নেতা কচির পরিবারে

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ

বাঘায় পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে কচি (৫০)’র জানাযার নামাজ মঙ্গলবার (১ এপ্রিল’২৫) সকাল ১১টায় তার কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়,গত শনিবার(২৯ মার্চ) মোটরসাইকেল যোগে উপজেলার মীরগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। সোমবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

স্ত্রী, ১ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল,

সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাঘা থানা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও নুরুজ্জামান খান মানিক, চারঘাট থানা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বাঘা থানা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,

সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও এলাকার শ্রেণীপেশার লোকজন।
পারিবারিক ও দলীয় সুত্রে জানা যায়, লতিফুর রহমান ওরফে কচি বাঘা উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িতে ¡ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলীয়,সামাজিক ও শিক্ষক প্রতিনিধি। এদিকে খুশির ঈদ বিষাদে পরিনত হয়েছে পরিবারে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category