• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার খোকসায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। পরে রাতেই গ্রেপ্তারের দাবিতে অভিযুক্ত ব্যক্তির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসী। এরপর আফজাল কাজী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খোকসা থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির মা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১টার দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় এক বছর প্রবাসে জীবন যাপন করছেন। তিন বোনের মধ্যে ধর্ষণের শিকার শিশুটি বড়।

পুলিশ ও স্বজনেরা জানায়, মঙ্গলবার সকালে ওই শিশুসহ বেশ কয়েকজনকে পেঁয়াজ কাটার জন্য আফজাল কাজী তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান। অন্য শিশুরা দিনে বাড়ি ফেরে, তবে আট বছর বয়সী ওই মেয়েশিশু পেঁয়াজ কাটতে থাকে। রাত ৮টার দিকে শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী তাকে নিয়ে রওনা হন। পথের মধ্যে রাস্তার পাশে একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করেন। এরপর তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে যান আফজাল কাজী।

পরদিন বুধবার দুপুরে শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনা বেরিয়ে আসে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ গ্রামবাসী আফজাল কাজীর বাড়ি ঘেরাও করেন। পরে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শিশুটির চাচা জানান, আফজাল কাজী শিশুটির সম্পর্কে প্রতিবেশী দাদা।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশের গাড়িতে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায় গতকাল রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category