• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় মোটরসাইকেল দূর্ঘটনায় অধ্যক্ষ ফিরোজ আহম্মেদের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জুন, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশা ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ
বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ আহম্মেদ(৪৯) মোটরসাইকেল দূর্ঘটনায়
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……..রাজিউন)। তিনি সাপাহার উপজেলার
অনাথপুর গ্রামের ছপের আলীর ছেলে। জানাগেছে, ১ জুন উপজেলার শিশা থেকে
মোটরসাইকেল যোগে সাপাহারে যাওয়ার সময় ভাগপাড়োল-ওড়নপুর রাস্তায় পড়ে
থাকা গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়ে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৮টায়
তিনি ইন্তেকাল করেন। মৃতকালে তিনি বাবা, স্ত্রী ও দুই ছেলে, আত্নীয় স্বজন,
সহকর্মী সহ অনেক গুন গ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় তার নিজ
গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে
পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, পোরশা সরকারি কলেজের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভিন, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ধসঢ়; মঞ্জুর
মোরশেদ চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category