• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে ইটভাটা মালিক-শ্রমিকদের মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক শ্রমিক সমন্বয়ে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে স্থানীয় বাসষ্ট্যান্ড মোড়ে ইট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তারের নের্তৃত্বে ঘন্টাব্যাপি মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
মেসার্স রাহিদ বিক্্রসের মহিলা শ্রমিক ফাইমা খাতুন (৩২) জানান, আমি প্রায় ৮বছর ধরে এই ভাটায় প্রতিদিন ২৫০ টাকা বেতনে কাজ করি। এই কর্ম দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে কোনমতে ডাল ভাত খেয়ে বেঁচে আছি ভাটাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কর্মহীন হয়ে অনাহারে থাকতে হবে। আমাদের কর্মের তো কেউ ব্যবস্থা করে দেয় না। তাই এই ভাটাগুলো যাতে চালু থাকে সরকারের কাছে এই দাবি আমাদের।
ইট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন, রাণীনগর উপজেলায় আমাদের মোট ৬টি ইটভাটা রয়েছে। গত ২০১৩ সাল পর্যন্ত ভাটার লাইসেন্স নবায়ন করা ছিল। এর পর ২০১৯সাল পর্যন্ত লাইসেন্স নবায়নের জন্য টাকা জমা দেয়া থাকলেও এখন পর্যন্ত লাইসেন্স নবায়ন করা হয়নি। এর মধ্য দিয়েই আমরা ভাটার কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাটার কার্যক্রম বন্ধের নোটিশ পাঠিয়েছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক সাইদুর রহমান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান বলেন,মহামান্য হাইকোর্টে রিটের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইটভাটার মালিকদের কার্যক্রম বন্ধ করার কথা বলা হয়েছে। ভাটা মালিকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category