বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলায় বাক প্রতিবন্ধী এক তরুণীকে লাঞ্ছনার ঘটনায় দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে “চলো পাল্টাই” “রাড়ীপাড়া মহিলা উন্নয়ন সমিতি” ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বক্তব্য রাখেন রাড়ীপাড়া মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শাহিদা আক্তার, সুজন সম্পাদক হাসিবুর রহমান,হেলথ ওয়াস এর শিল্পী আক্তার,চলো পাল্টাই এর এনামুল হক, জাতীয়তাবাদী মহিলা দলের তসলিমা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, একজন বাক প্রতিবন্ধী তরুণীর প্রতি এমন বর্বর আচরণ মানবতার প্রতি চরম অবমাননা। গত ৮ অক্টোবর কচুয়া থানার একই এলাকার সুমন দাসের ছেলে ঋত্বিক দাস ওই তরুণীকে ধর্ষণের উদ্দেশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
ঘটনার পর ১৩ অক্টোবর ভুক্তভোগীর মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, কিন্তু এখনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। মানববন্ধনে বক্তারা দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তার দাবি জানান।##