• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নওগাঁয় বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দিনকাল বিডি / ২৬০ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাব্বি (১৭) নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বী মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিজিবি ক্যাম্প এলাকয় পৌঁছালে দিনাজপুর থেকে উপজেলার নজিপুরের দিকে আসা একটি বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটসাইকেলে থাকা রাব্বী রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব বলেন, এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

ৃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category