• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জমিজমা সংক্রান্ত জেরে একজনকে কুপিয়ে হত্যা

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত জেরে মোজাহার মোল্লা (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার সকালে জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় ও স্থানীয়রা জানায়, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলিপুর গ্রামের হাফিজুর মোল্লা (৪০) ও আফসার শেখ (৬০) শেখগং-দের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধী চলে আসছিল। শনিবার সকালে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ক্ষেতের মধ্যে ধানের বীজতলায় কাজ করা অবস্থায় আফসার গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ২৫/৩০ জনের একটি দল লাঠিসোটা ও সড়কি নিয়ে হাফিজ গ্রুপের উপর হামলা চালায়। এসময় সড়কি দিয়ে মোঃ মোজাহার মোল্লার উপর উপযুক্তপুরি হামলা করে।স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মোজাহার আলিপুর গ্রামের -মৃত জোনাব আলীর ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category