• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী ২ দিন পর উদ্ধার, যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে বগুড়ার জহুরুল নগর এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মূল অপহরণকারি আবু বক্কর নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবু বক্কর নওগাঁ জেলার রানীনগর উপজেলার চড়কানাই গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে। বুধবার দুপুরে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, নওগাঁ জেলার রানীনগর উপজেলার চড়কানাই গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে আবু বক্কর মোবাইল ফোনে ওই ছাত্রীর সাথে যোগাযোগ করে প্রেম নিবেদন ও বিদ্যালয়ে আসা যাওয়ার সময় উত্যক্ত করতো। গত ৮ জানুয়ারি বিকেল সোয়া ৪টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির তারতা গ্রামের কুন্দগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনির ওই স্কুল ছাত্রী (১৫) প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর কুমরাপাড়া গ্রামের পাকা রাস্তার মোড়ে পৌঁছিলে আসামী আবু বক্করসগ তার সহযোগিরা ছাত্রীর পথরোধ করে জোড়পূর্বক একটি মাইক্রো বাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় স্কুল চাত্রীর বাবা আবু বক্করসহ আরো ৩/৪জনের নামে মামলা দায়ের করে। এদিকে গত মঙ্গলবার রাতে আদমদীঘি থানা পুলিশ েেগাপন সংবাদের ভিক্তিতে বগুড়ার জহুরুল নগর এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি আবু বক্করকে গ্রেফতার করে। মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার দুপুরে ভিকটিমের জবানবন্দী গ্রহন ও ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category