• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বালু তোলা ও মাটি কেটে বহন করায় আদমদীঘিতে ১লাখ ২৪ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কেটে ট্রাক্টর দিয়ে বহন করে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে চার ব্যক্তির এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে যুবলীগ নেতাসহ একটি মহল এস্কেভেটর (ভেকু) দিয়ে বালি তোলা, পুকুর ও আবাদি জমি খনন করে ট্রাক্টরের মাধ্যমে পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করছিল। গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কেটে বহন করার অপরাধে তারাপুর থেকে ২টি, ছাতিয়ানগ্রাম থেকে ৭টি, চাঁপাপুর ৫টি ও মুরইল থেকে ৩টিসহ মোট ১৭টি ট্রাক্টর জব্দ করেন। বৃহস্পতিবার দুপুুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এস্কেভেটর (ভেকু) দিয়ে বালি তোলা, পুকুর ও আবাদি জমি খনন করে ট্রাক্টরের মাধ্যমে পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে বাদশা মিয়ার ৫০ হাজার টাকা, সাহাদত হোসেনের ৫০ হাজার টাকা, রবিউল ইসলামের ১৫ হাজার টাকা ও কুন্দগ্রামের যুবলীগ নেতা রুহুল আমিনের তোলা বালু নিলাম করে ৯ হাজার টাকাসহ মোট এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category