আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গাঁজা ও হেরোইন বিক্রির সময় হাফিজুল ইসলাম জাম্বু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সে সান্তাহার নতুনবাজার হটাৎপাড়ার রুহুল আমিনের ছেলে। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে সান্তাহার হটাৎপাড়া তার বাড়ির সামনে রাস্তা থেকে হাফিজুল ইসলাস জাম্বুকে গ্রেফতার ও তার নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে রাতে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
সান্তাহার ফাঁড়ি পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সান্তাহার নতুনবাজার হটাৎপাড়ায় মাদক বেচাকেনা চলছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসামী হাফিজুলের বাসার সামনে রাস্তায় বিক্রি কালে তাকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধারসহ হাফিজুল ইসলাম জাম্বুকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে বলে অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান।