• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী পুলিশের হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্পের বালুখালি-১ এর ডি- ব্লকের সৈয়দ আহম্মদ ও সৈয়দা খাতুনের মেয়ে খুরশিদা আক্তার (১৯) এবং ২৭নং ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা তৈয়ব আলী ও আরফা বেগমের মেয়ে হাসিনা আক্তার বেবী (১৮)।

কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, হাসিনা আক্তার বেবী পাসপোর্টে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের ঠিকানা ব্যবহার করে আজিজুল হককে পিতা ও নুরনেছা বেগমকে মা পরিচয় দেয়। অপরদিকে খুরশিদা আক্তার নিজেকে আদিজা আক্তার ওরফে খুরশিদা পরিচয় দিয়ে ঠিকানা ব্যবহার করে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর এবং পিতা ও মাতা হিসেবে পরিচয় দেয় ওই গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনকে। এই দুই ঠিকানায় তারা জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট করতে আসে। এ সময় তাদের সাথে কথা বার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে তারা রোহিঙ্গা। পরে তাদেরকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মো. শাহরিয়ার জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কক্সবাজারের বালুখালি রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। সৌদি আরবে যাবার উদ্দেশ্যে তারা অবৈধভাবে জন্ম নিবন্ধন করে পাসপোর্টের জন্য আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category