• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় নৌকাসহ ভারতীয় চিনি-চাল কীটনাশক(বিষ) জব্দ

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধ চিনি, চাল ও কীটনাশক (বিষ) চোরাই পথে দেশে ঢুকানোর সময় নৌকাসহ সেগুলো জব্দ করেছে রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্তের বিজিবি। শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চরাঞ্চলের মানিকের চর এলাকা থেকে নৌকাসহ চিনি, চাল ও কীটনাশক(বিষ) জব্দ করা হয়। তবে চোরাকারবারি কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৮৫ কেজি চিনি, ৩১২ কেজি চাউল ও ৫০০ এম এল এর ১৭ পিচ কীটনাশক (বিষ)’র কোটাসহ মালামাল বহন করা ১টি নৌকা। নৌকাসহ জব্দকৃত মালামালের মূল্য ধরা হযেছে ১ লক্ষ ৯৯ হাজার ৪০৫ টাকা।
এ বিষয়ে আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, অসাধু চৌরাকারবারিরা সীমান্ত এলাকা দিয়ে নদীপথে নৌকায় ভারত থেকে অবৈধভাবে জব্দকৃত মালামালগুলো বস্তায় করে দেশে বিক্রির জন্য সীমান্ত দিয়ে আনছিল। বিজিবির টহলদল চরাঞ্চলের মানিকের চর এলাকায় পৌঁছামাত্র নৌকা ফেলে চোরাকারবারিরা পালিয়ে য়ায়। পরে সেগুলো জব্দ করা হয়। নৌকা বিজিবির হেফাজতে রেখে চিনি, চাল ও কীটনাশক(বিষ) কাস্টমস কার্যালয়ে পাঠানো হয়েছে। নৌকা বাদে জব্দকৃত মালামালগুলো ভারতের বলে নিশ্চিত করেছেন সুবেদার আবদুর রব। উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজ সরকার এলাকার বাইরে থাকায় এ বিষযে কিছু বলতে পারেননি। তবে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার স্থানীয় রুহুল আমিন নৌকাসহ মালামালগুলো জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category