বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে এবার পর্নোগ্রাফি আইনের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সন্ন্যাসি বাজারের বৈদ্যুতিক মালামালের ব্যবসায়ী মোঃ সোহেল শেখ (৩২) কে বৃহস্পতিবার রাতে পুলিশ আটক করে। একই উপজেলার বিশারীঘাটা গ্রামের মাহফুজা আক্তার নামে এক গৃহিনীর দায়ের করা মামলায় তাকে রাত ১২টার দিকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ ওই ব্যবসায়ির নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে। এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান শুক্রবার সকালে জানান, এক প্রবাসির স্ত্রীর নানা ধরণের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সোহেল কে গ্রেফতার করা হয়। সে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। প্রসঙ্গতঃ সোহেল শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকিয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। বিগত ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। #