• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ৩০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মারুফ হাসান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় এ ঘটনার সময় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার (৫ ফেব্রæয়ারী) দুপুরে দুইজনকে আদালতে চালান দেয়া হয় বলে জানান বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর পবা থানার বেতকুড়ি গ্রামের গোলাম মর্তুজার ছেলে মাবুদ সরকার অনিক (২৩) ও বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার সেলিম আমজাদের ছেলে সাকিবুল ইসলাম স্বাধীন (২১)।
অপহরণের চেষ্টার শিকার মারুফ হোসেন প্রাইম ব্যাংকের ময়মনসিং সদর শাখায় সিনিয়র অফিসার পদে কর্মরত। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা থানার মুগাইপাড়া গ্রামে। তবে তিনি নগরের বোয়ালিয়া থানার উপশহর ১ নং সেক্টরে বসবাস করেন। সেখানে তিনি নতুন বাড়ি নির্মাণ করছেন। ছুটিতে তিনি বাড়ি আসেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টা ও ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আটজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। এর মধ্যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি পাঁচজন অজ্ঞাত আসামী। মামলায় এজাহারভুক্ত পালাতক অপর আসামীর নাম মাসুদ রানা (৪১)। তিনি বাগমারা থানার মুগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে।
ওসি বলেন, ঘটনার সময় খবর পেয়ে পুলিশ গিয়ে ফারুফ হাসানকে উদ্ধার করে। এ সময় দুইজনকে পুলিশ আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পালাতকদের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
মামলার অভিযোগের বরাদ দিয়ে ওসি বলেন, আসামী অনিক ব্যাংক কর্মকর্তা মারুফ হোসেনকে বাসা থেকে ডেকে আনে নিউমার্কেট এলাকায়। সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। তারা মারুফের কাছে প্রথমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফকে অপহরণ করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে। এ সময় মারুফের চিৎকারে প্রত্যক্ষদর্শী একজন পুলিশকে খবর দেয়। সাথে সাথে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারুফকে উদ্ধার করে এবং অনিক ও সাকিবুলকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category