নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে গাঁজা সেবনের দায়ে বাঘার রিজভী ওরফে রাজিব কোম্পানিসহ মাদক ব্যবসায়ী জিয়াকে মাদক সেবনের দায়ে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৭-২-২০২৩ দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাকরা গ্রামের দসুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরস্পর যোগসাজে সেবন করছিল।
নারায়নপুর গ্রামের আবেদুল ইসলাম দুলুর ছেলে রিজভী ওরফে রাজিব (৩২), বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত নবীর মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী জিয়া।
শুক্রবার রাতে আসর বসিয়ে গাঁজা সেবন করছিল এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুল আলম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধে একটি মামলা রজু করার পর শুক্রবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।