• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মায়ের

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের হাসনা বানুর (৬৮) মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হল না। মহান শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরতে হল তাকে। হাসনা বানু ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। জানা গেছে, সোমবার সকালে ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রামে মেয়ে লাকী বেগমের বাড়িতে যাচ্ছিল। এরই এক পর্যায় শান্তির মোড় নামকস্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাসনা বানু সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category