• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পুলিশের উপর হামলা, মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩


বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে ইলিয়াস শিকদার নামের এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। এ সময় মাদককারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। বুধবার(২২ ফেব্রæয়ারি) দিবাগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মাদক কারবারি ইলিয়াস শিকদার শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত আঃ রশিদ শিকদারের ছেলে। আহতরা হলেন, এস আই আব্দুস সালাম, এ এস আই শফিকুর রহমান, ও কনস্টেবল মোঃ মিলন।
এঘটনায় রাতেই ওই গ্রামের আঃ রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারি। সে দির্ঘদিন যাবৎ এ কাজ করে আসছে। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, মাদকের আখড়ার খবর পেয়ে পশ্চিম খোন্তাকাটা এালাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইলিসকে মাদকসহ আটক করা হয়। এসময় ইলিয়াসের সহযোগী ১০-১২ জন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এ এস আই শফিকুর রহমান ও কনেস্টবল মোঃ মিলনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category