• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বই মেলায় এসেছে খাদ্যমন্ত্রীর লেখা গ্রন্থ ‘মনে রাখার দিনগুলো’

দিনকাল বিডি / ২৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

শাহজাহান শাজু নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির লেখা গ্রন্থ ‘মনে রাখার দিনগুলো’ ‘অমর একুশে বইমেলা ২০২৩’-এ প্রকাশিত হয়েছে। এটি মূলত বিভিন্ন দিবসে লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের সংকলন।

‘মনে রাখার দিনগুলো’ বইটি প্রকাশ করেছে ছিন্নপত্র প্রকাশন। প্রচ্ছদ করেছেন হাবীব সিদ্দিকী। বইটির মুদ্রিত মূল্য ৫১০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে (লেকপাড় সংলগ্ন) ১৪৯ নম্বর স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

সোমবার বিকেলে নিজে বইমেলায় ছিন্নপত্র প্রকাশনের স্টলে উপস্থিত হয়ে তাঁর লেখা গ্রন্থ পাঠক-ক্রেতাদের হাতে তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় মেলায় সরাসরি লেখকের হাত থেকে বইটি নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বইপ্রেমীরা। তাঁরা বলেন, ‘মনে রাখার দিনগুলো’ ইতিহাসের অনেক বিষয় সম্পর্কে জানতে তাঁদের সাহায্য করবে।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পেশায় পুরোদস্তুর রাজনীতিবিদ। জন্ম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। নওগাঁ ডিগ্রী কলেজ থেকে তিনি বিএ পাশ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের সদস্য পদ লাভের মাধ্যমে রাজনীতিতে তাঁর হাতে খড়ি। এরপর জনগণের ভালবাসা নিয়ে হয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। ২০০৮ সাল থেকে নওগাঁ-১ আসন থেকে ধারাবাহিকভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। সফলতার সাথে সে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়াও তিনি দ্বিতীয়বারের মতো পালন করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব।

তৃণমূল থেকে রাজনীতি করে আসা সাধন চন্দ্র মজুমদার দেখেছেন তৃণমূলের নেতারা ভালো বক্তৃতা করতে পারলেও সেখানে বস্তুনিষ্ঠ তথ্য থাকে কম। আবার কেউ হয়তো মুখস্ত করা এক বক্তৃতা দিয়ে চালিয়ে নেন সকল অনুষ্ঠান। সাধন চন্দ্র মজুমদার স্থানীয় নেতা-কর্মীদের তথ্য সমৃদ্ধ করে গড়ে তোলার মানসে বিভিন্ন ইস্যু ও দিবস কেন্দ্রীক লেখা নিবন্ধগুলো গ্রন্থাকারে প্রকাশ করেছেন। পাঠকের কোন উপকারে আসলেই নিজেকে সার্থক ভাববেন বলে জানান ‘মনে রাখার দিনগুলো’ গ্রন্থের লেখক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category