আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালনের লক্ষ্যে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গত ১ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা: হাসিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ। উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি), ওসি তদন্ত জিল্লুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমানসহ নেতৃবর্গ। সভায় দিবসটি যথাযথ ভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসুচী নেয়া হয়।