• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, নাচোল
সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নাচোলের আয়োজনে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত মহিলা সমিতি, কিশোর-কিশোরী ক্লাব, বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ব্র্যাক, এসডিএফ ও ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা ও মহিলা সমিতির সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনাসভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক নারায়ন চন্দ্র ও ব্র্যাক এর আব্দুস সালাম। ব্র্যাকের এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান, হেল্প অফিসার নিলুফা খাতুন ও শিল্পী মুর্মু, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি ও আইবিপি প্রোগ্রামের কর্মকর্তা এবং ডাসকো ফাউন্ডশনের রিভাইব ও টেকসই প্রকল্পের কর্মকর্তাসহ মহিলা সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category