এম, এ কাশেম/ মোহাম্মদ আলী ছাগলনাইয়া (ফেনী) থেকে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-দেশ থেকে অধিকাংশ আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, যারা এখনো দেশে রয়েছে তাদের বিরুদ্ধে সবাই কে সবাই থাকতে হবে যাতে করে তারা যেনো দেশ ও জনগণের শান্তি বিনষ্ট করতে না পারে।
দেশের জন্য সবাই কাজ করে যেতে হবে বলে তিনি বলেন, দেশ আমার- আপনার সকলের। আমাদের তথা বিএনপি’র রাজনীতি দেশ ও দেশের মানুষের জন্য। সুতরাং, বিএনপি’র প্রতি সবাই আস্থা রাখুন।
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশ এখনো জঞ্জাল মুক্ত হয়নি, আগে জঞ্জালগুলো সাফ করুন এবং দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিতে যতো দেরি হবে সমস্যা ততো বাড়তেই থাকবে।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর ১ আসন ছাগলনাইয়া আদালত চত্তর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি’।
গণমাধ্যমে বিষয়টা সঠিক ভাবে আসেনি। আর তাই সে বিষয়টি কে ইস্যু করে একটি মহল মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাওয়ার পদ খুঁজছে! তিনি বলেন, আমরা বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না। আমরা সেখানে কিছু না।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার কাজ শুরু করেছে রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বিএনপসাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।