• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আজ নওগাঁ ১৮ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

রায়হান আলম, নওগাঁঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ভাষনের পর পরই নওগাঁয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। ২৫ মার্চ পাক হানাদারদের আক্রমনের শিকার হলেও নওগাঁ মুক্ত ছিল প্রায় এক মাস। ২২ এপ্রিল নওগাঁ পাক হানাদারদের দখলে চলে যায়। সারা দেশে ১৬ ডিসেম্বর হানাদারমুক্ত হলেও নওগাঁয় হয় ১৮ ডিসেম্বর।
১৬ ডিসেম্বর বিজয়ের খবর শুনবার পর বীর মুক্তিযোদ্ধা জালাল হোসেন চৌধুরী নওগাঁ আক্রমন করার সিদ্ধান্ত নেন। তার পুর্বে নদীকুল নামক স্থানে গ্রæপ কমান্ডারদারদের ব্রিফিং দেন জালাল হোসেন চৌধুরী এই মর্মে যে, নওগাঁ এখনও অবাংগালীদের নিয়ন্ত্রনে। ১৭ ডিসেম্বর, শীতের সকাল। বিশাল মুক্তিযোদ্ধাদের দল নওগাঁ আক্রমন করে। মুক্তিবাহিনী জগৎসিংহপুর ও খলিশাকুড়ি গ্রামে অবস্থান নিলে দুই বাহিনীর মধ্যকার দুরত্ব শুধু শাখা যমুনা নদী। এ অবস্থায় জালাল হোসেন চৌধুরী তার দলকে গুলি চালাবার নির্দেশ দেন। রাত পর্যন্ত এ যুদ্ধ স্থায়ী ছিল। তবুও তারা মুক্তিবাহিনীর কাছে আতœসমর্পন করতে রাজী হয় নি। কারন তাদের ধারনা মুক্তিবাহিনীর কাছে আতœসমর্পন করলে তাদেরকে হত্যা করবে। ১৮ ডিসেম্বর শনিবার। সকালে বগুড়া থেকে অগ্রসরমান ভারতীয় মেজর চন্দ্রশেখর, পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে নওগাঁ অভিমুখে অগ্রসরমান পিবি রায়ের নেতৃত্বে মিত্র বাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করে। হানাদার বাহিনীর তখন আর করার কিছুই ছিলনা। ফলে প্রায় দুই হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল ও হাসপাতাল, সরকারী গার্লস স্কুল, থেকে শুরু করে পুরাতন থানা চত্ত¡র ও এস,ডি,ও অফিস থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নতমস্তকে আতœসমর্পণ করে। তৎকালিন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান। হানাদার মুক্ত করার পর নওগাঁর বীর মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাসে “ জয়বাংলা’’ ধ্বনি দিতে দিতে এসডিও অফিস চত্ত¡রে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করে। নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। পরে আতœসমর্পন কারীদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দেয়।
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, সারা দেশে ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত হলেও নওগাঁয় মুক্ত হয়েছিল ১৮ ডিসেম্বর। প্রয় ২ হাজার পাকিস্থান সৈন আমাদের কাছে সারেন্ডার করবে না বলে জানিয়ে দেয়। আমরা কয়েকটি দলে ভাগ হয়ে তাদেরকে ঘিরে রাখি। শহরের বিভিন্ন রাস্তায় জয় বাংলার শ্লোগান দিই আর প্রদক্ষিন করি। তাদেরকে যখন সারেন্ডার করতে বলি তখন তারা বলে আমরা মিত্র বাহিনীর কাছে সারেন্ডার করব কিন্তু মুক্তিবাহিনীর কাছে সারেন্ডার করব না। বাধ্য হয়ে আমাদেরকে অবস্থান নিতে হয়। বাধ্য হয়ে আমাদের অগ্রগামী কয়েকজন সহযোদ্ধা নার্গিস, ওয়াহাব, জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে এসডিও অফিসে স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। বগুড়া থেকে মিত্র বাহিনী আসার পর এস,ডি,ও অফিস থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নতমস্তকে আতœসমর্পণ করে। তৎকালিন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান। হানাদার মুক্ত করার পর নওগাঁর বীর মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাসে “জয়বাংলা’’ ধ্বনি দিতে দিতে এসডিও অফিস চত্ত¡রে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করে। নওগাঁ হানাদারমুক্ত হয় ১৮ ডিসেম্বর। পরে আতœসমর্পন কারীদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দেয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানি জানান, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল জলিলের নির্দেশে তার অনুসারী জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে ফতেপুর স্কুলে মিটিং করি আমরা পাক সেনাদের বিরুদ্ধে আক্রমনের। সারা শহর আমরা তাদেরকে ঘিরে রাখি। ১৭ ডিসেম্বর সকালে নওগাঁ শহরে পাক সেনাদের আক্রমন করি। সন্মুখ যুদ্ধ চলে তারা হাসপাতালে মাঝখানে ছোট যমুনা নদী আমরা নদীর ওপারে খলিশাকুড়ী। সকাল থেকে বিকেল পর্যন্ত যুদ্ধ চলে এতে পাক সেনাদের ছোড়া শেলে আমাদের ৫জন মৃত্যুবরন করে। আমিও আহত ছিলাম। যুদ্ধ বিরতি দিয়ে তাদেরকে ঘিরে রাখি। পরদিন সকালে এসডিও অফিসে তারা আমাদের কাছে আতœসমর্পন করে। তখন আমরা ওই অফিসে পতাকা উড়িয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মুখরিত করি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category