• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল। এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়। পরে লোকজন আসলে মিনহাজুলের শরীর তল্লাশী করে আরো একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় আনে। এঘটনায় রাতেই মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category