• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে নওগাঁর আত্রাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আত্রাই উপজেলা সমবায় অফিসার এস এম নাজিম উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানা পুলিশের অফিসার (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম’সহ

সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category