• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘি আর,ইউ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন স্বারকলিপি প্রদান

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বে-আইনী অধ্যক্ষ পদে নিয়োগ গ্রহন, মামলা গোপন রেখে বেতন উত্তোলন. বিধিবর্হিভুত ভাবে বিষয় বা বিভাগ খুলে অর্নাস ক্লাস চালু শিক্ষক নিযোগ, কতিপয় শিক্ষককে হুমকি, ছাত্রদের দিয়ে পরীক্ষককে মারধর ও নারী ঘটিতসহ নানা অভিযোগ এনে তাকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহি অফিসারকে স্বারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১২ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় কলেজের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সচেতন জনসাধারণের ব্যানারে প্রায় আধা ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচী পালন কালে বক্তব্য রাখেন, ওই কলেজের সহকারি অধ্যাপক এনামুল হক, অভিভাবক সদস্য আয়েন উদ্দিন, ছাত্র কাওছার আলী, সাবেক ছাত্র নাইম ইবনে হাসান, মারুফ হোসেন প্রমুখ। পরে অভিভাক সদস্য আয়েন উদ্দিন স্বাক্ষরিত তাদের ১০ দফা দাবী সম্বলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহি অফিসারের নিকট প্রদান করা হয়। উল্লেখ্য ঃ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ তুলে গত রোববার বিকেলে একই কলেজের সহকারি অধ্যাপক এনামুল হক মানববন্ধন কর্মসুচী পালনের লক্ষ্যে মাইকিং করে এই কর্মসুচীর আহবান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category