খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (২৩ জুন) সকালে আদমদীঘি সদরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করা হয়। বাদআছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেলে সান্তাহারে এক র্যালি শেষে রেলওয়ে চত্বরের স্বাধীনতা মঞ্চে এক সমাবেশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি কছিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আ“লীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহসভাপতি আবু রেজা খান, আব্দুল হক আবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ নেতৃবর্গ।