• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতন মামলায় গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হাঁস চুরির অপবাদ ঘটনায় চোর সন্দেহে তিন যুবককে আটক রেখে শারীরিক নির্যাতন সংক্রান্ত মামলায় পুলিশ রাব্বি ওরফে পাপ্পু (২৭) নামের এক নির্যাতনকারিকে গ্রেফতার করেছে। গত শনিবার (৯ডিসেম্বর) রাতে তাকে আদমদীঘির করজবাড়ি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

মামলা সুত্রে জানাযায, গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে আদমদীঘির কদমা গ্রামের জনৈকা রেনুকা বেগমের বাড়ি থেকে হাঁস চুরি যায়। এ্ ঘটনায় চোর অপবাদ ও সন্দেহে উপজেলার একই এলাকার জান্নাতুল নাইম, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেন নামের তিন যুবককে করজবাড়ি গ্রামের রাব্বি ওরফে পাপ্পু ও কদমা গ্রামের সাগর হোসেন

জোড়পুর্বক তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে সান্তাহার যুগিপুকুর এক পল্লী চিকিৎসকের বাসায় নিয়ে যান এবং সেখানে একটি ঘরে আটক রেখে মামুন হোসেনের নেতৃত্বে রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেন আটককৃত জান্নাতুল নাইম হোসেন, সাজ্জাদ হোসেন ও এমরান হোসেনকে বেধরক মারধর করে গুরুত্র আহত করে। বাসার বাহিরে রেখে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর নির্যাতনের শিকার জান্নাতুল নাইমের বাবা আশরাফুল ইসলাম বাদি হয়ে মামুন হোসেন, রাব্বি ওরফে পাপ্পু ও সাগর হোসেনকে আসামী করে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ গত শনিবার রাতে রাব্বি ওরফে পাপ্পুকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয় বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক আসাদ হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category