• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ছিনতাইকরি চক্রের নারীসহ তিন সদস্য গ্রেপ্তার. অটোচার্জার উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে অভিনব কায়দায় ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম) উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের স্বামী স্ত্রীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ সদরের এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮) তার স্ত্রী রিতা খাতুন (৩০) (তারা আদমদীঘি একটি বাসায় ভাড়া থাকতো) ও আদমদীঘি উপজেলা পুশিন্দা মৃধাপাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯)। গত রোববার (৩ নভেম্বর) রাত ১০টায় বগুড়া সদরের তিনমাথা তিব্বতের মোড় এলাকার জনৈক এনামুল ইসলামের বাসার সামনে থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়।
মামলা সুত্রে জানাযায়, নওগাঁ সদরের চাকলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আলামিন দেওয়ার গত ২৮ অক্টোবর বেলা ১ টায় বাড়ি থেকে তার ব্যবহৃত ব্যাটারী চালিত অটোচার্জারে যাত্রী নিয়ে আদমদীঘি সদরে আসেন। এরপর তার আগের পরিচিত রিতা খাতুন নামের ওই নারীর সাথে দেখা হলে আলামিনকে তার অটোচার্জার নিয়ে রিতা খাতুনের ভাড়া বাসা আদমদীঘির শিয়ালশন গ্রামস্থ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনৈক আবুল কালাম আজাদের বাসায় নিয়ে যায়। এরপর গ্রেপ্তারকৃত রিতা খাতুন তার স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান মৃদুল বাদি আলামিনকে তার অটোচার্জারসহ আদমদীঘি সদরের রিয়নের গলিতে নিয়ে যায়। সেখানে আসামীরা অভিনব কায়দায় বাদি আলামিনকে হ্যান্ডকাপ লাগানোর ভয় দেখায়। এভাবে সময় ক্ষেপন করার এক পর্যায়ে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন ওই অটোচার্জার নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় আলামিন দেওয়ান বাদি হয়ে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত রোববার রাতে বগুড়ার তিনমাথা তিব্বতের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামীদের গ্রেপ্তর করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category