আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদবক বিরোধি পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার কেশরতাগামী রাস্তা ও মটপুকুরিয়া রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল মন্ডলপাড়ার আব্দুল মজিদের ছেলে জহুরুল ইসলাম (২৯) ও আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৮)।
পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযানে আদমদীঘি উপজেলার কুসুম্বী কেশরতাগামী রাস্তার বিক্রির সময় ১৫ পিস ট্যাপেন্টাডলসহ জহুরুল ইসলামকে এবং মটপুকুরিয়া মসজিদের সামনে রাস্তার পাশে বিক্রির সময় ২১০ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করে গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।#