• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে মাটি খননের অপরাধে একজনের কারাদন্ড ভেকু জব্দ

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বিনা অনুমতিতে ভুগর্ভস্থ হতে বানিজ্যিক ভাবে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্চ গ্রামের বছির মন্ডলের ছেলে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি মাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘির দেলুঞ্চ গ্রামের আব্দুর রহিম তার গ্রামের পাশে একটি পুকুর থেকে বিনা অনুমতিতে এক্সকেভেটর মেশিন (ভেকু) দিয়ে বানিজ্যিক ভাবে ভুগর্ভস্থ পুকুর হতে মাটি খনন করে অন্যত্র বিক্রি করছিল। গত মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালত ওই স্থানে অভিযান চালিয়ে মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু জব্দসহ আব্দুর রহিমকে আটক করার পর তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category