• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে সাংবাদিককে হত্যার চেষ্টা \ থানায় মামলা দায়ের

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির দ্যা নিউ নেশন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিহির কুমার সরকারকে জমি সংক্রান্ত বিরোধের জেরে মৃত্যু নিশ্চিত করতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টার ঘটনায় দুই সহোদর সহ ৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। গত ৪ ডিসেম্বর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদমদীঘি থানা আমলী আদালতে আদমদীঘির চড়কতলা মাঝিপাড়ার সাংবাদিক মিহির সরকারের স্ত্রী তাপসি রানী বাদি হয়ে একই গ্রামের বিভাষ চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র সরকার তার স্ত্রী বাসকি রানী সরকারসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদিনীর অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসাবে গ্রহন করার জন্য ওসি আদমদীঘি থানাকে নির্দেশ দিলে গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার চড়কতলা মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৬ নভেম্বর দুপুরে বিবাদমান জমিতে মিহির সরকার হালচাষ করার সময় আসামীরা দলবদ্ধ ভাবে লাঠি, হাতুরি ও ধারালো অস্ত্র নিয়ে হালচাষে বাধা সৃষ্ঠি করে। এসময় মিহির সরকার আসামীদের বাধা দিতে নিষেধ করায় বাকবিতন্ডার এক পর্যায়ে বিভাস চন্দ্র সরকার অপর আসামীদের সহযোগিতায় মিহির সরকারকে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও শরীরে হাতুরি ও লাঠি দিয়ে বেদম মারপিটে মারাত্মক জখম করে। এতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার স্ত্রী মামলার বাদিনী তাপসি রানী সরকার স্বামীকে উদ্ধার করতে এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিটে আহত করে। আহত সাংবাদিক মিহির সরকারকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে কয়েক দিন চিকিৎসা দেয়ার পর বর্তমানে শর্য্যাশায়ী রয়েছে। ওসি এসএম মোস্তাফিজুর রহমান মামলা রেকর্ডভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category