আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নেশা জাতীয় নিষিদ্ধ সিরাপ ফেন্সিগ্রিপ নিউ ফেনসিডিলসহ মাসুদুর রহমান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার সান্তাহার বাজার উপহার মোড়ের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুর রহমান মাসুম উপজেলার মালসন পূর্বপাড়া সোলায়মান মৃধার ছেলে। এ ব্যাপারে বগুড়া গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ফিরোজ সরকার বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার বাজার উপহার মোড়ের নিকট জনৈক মোহাম্মদ আলী ষ্টোরের সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া গোয়েন্দা শাখা (িডবি) পুলিশের অভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুমকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে একটি প্লাষ্টিক ব্যাগের মধ্যে কাগজে মোড়ানো মাদক জাতীয় ২০ বোতল (ফেন্সিগ্রিপ নিউ) ফেনসিডিলসহ মাসুদুর রহমান ওরফে মাসুমকে গ্রেফতার করা হয়।
#