• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য পেলেন বিপিএম-পিপিএম পদক

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
Untitled-4

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দক্ষ নেতৃত্ব ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনিসহ দুই উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), এক পুলিশ পরিদর্শক ও ২ পুলিশ সদস্য পেলেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়। এবারেই প্রথম আরএমপি’র সর্বোচ্চ সংখ্যক ৬ কর্মকর্তা ও পুলিশ সদস্য এ পদকে ভূষিত হলেন।

আরএমপি’র গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা প্রাপ্ত কর্মকর্তারা হলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, পিপিএম-সেবা, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবাপ্রাপ্ত কর্মকর্তা হলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী ও বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তাং এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন নায়েক মোঃ সুমন হোসেন ও কনস্টেবল মোঃ রবিউল আওয়াল।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়।

বিপিএম-পিপিএমপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আগামী ২৭ ফেব্রæয়ারি ২০২৪ রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দিবেন।

আরএমপি’র কমিশনারসহ ৬ পুলিশ সদস্য বিপিএম-পিপিএম পদকপ্রাপ্তিতে আরএমপি’র প্রত্যেক সদস্যের কর্মোদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। এ আনন্দের সংবাদে আরএমপি’র কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ বিভিন্ন সংগঠন ও পেশাজীবীরা পদকপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category