• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে চুরির মূলহোতা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১৫ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চুরির মূলহোতা ও মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নিরাশা হোসেন (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌরসভার সরদারপাড়া এলাকার চিন্তু শেখের পুত্র।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে পৌরসভার কাচারীপাড়া থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নিরাশা হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো জানায়, গত ২২ জুলাই উলিপুর পূর্ব বাজারে তানভীরুল ইসলামের বসতবাড়ীতে চুরির মূলহোতা ছিল নিরাশা হোসেন। এ ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় অবস্থান করে আসছিল। বিভিন্ন তথ্য ও কৌশল অবলম্বন করে নিরাশা হোসেনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category