• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে জাল টাকা দিয়ে কেনাকাটা, গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জাল টাকা দিয়ে মালামাল ক্রয় করা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- খুলনা জেলার দৌলতপুর থানার মুন্সিপাড়া বউবাজার কুলিবাগান এলাকার মজিবর রহমানের পুত্র মোঃ ইয়ামিন হাওলাদার (২৬), পটুয়াখালী জেলার দুমকি থানার লেবুখালি এলাকার আব্দুর রবের পুত্র মোঃ আলম পেদা (২৫) ও ঢাকা জেলার সাভার নামাবাজার ফুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ সিফাতুর রহমান সোহান (২০)।

জানা গেছে, বুধবার বিকালে জাল টাকা কারবারি একটি চক্র উলিপুর পৌর শহরের দত্ত সুপার মার্কেটের মিলি ফ্যাশনে ২৮০ টাকা মুল্যের ১টি ওরনা ক্রয় করে ১ হাজার টাকার জাল নোট দেয়। দোকানে ভিড় থাকায় নোটটি ভালভাবে না দেখে ক্যাশ বাক্সে রেখে অবশিষ্ট টাকা ফেরত দেন ব্যবসায়ী।

পার্শ্ববর্তী রাজলক্ষী কালেকশনে ৫০০ টাকা মূল্যের একটি পাঞ্জাবী ক্রয় করে ১ হাজার টাকার একটি নোট দিলে দোকানদার তাদেরকে ৫০০ টাকা ফেরত দেয়। ওই দোকান থেকে বের হয়ে তারা এক্সপোর্ট ওয়ার্ল্ড দোকানে ৫০০ টাকা মূল্যের একটি টি-শার্ট ক্রয় করে সেখানেও ১ হাজার টাকার জাল নোট দেয়।

তাদের দেয়া নোটটি দোকানের মালিক মোঃ রফিকুল ইসলামের সন্দেহ হলে নোটটি চেক করে জাল নোট সনাক্ত করা হয়। এবং কেনাকাটা করা সেই দোকানের নোট দুটিও জাল টাকা ছিল। পরে ব্যবসায়ীরা চার জালটাকা কারবারিকে আটক করে পুলিশে খবর দিলে একজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে উলিপুর থানার এসআই আব্দুল বাতেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে তিনটি ১হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category