• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে বাঁশঝাড়ে জুয়া, পুলিশের অভিযানে আটক ৪

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারুকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর মধ্যপাড়া গ্রামের ইসমাঈল মিয়ার পুত্র মোঃ ইদ্রিস আলী(৪০), মৃত মোহাম্মদ আলীর পুত্র মোঃ রানু মিয়া (২৫), আফছার আলীর পুত্র মোঃ আতিকুর রহমান লিটন (২৪), ও মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ এরশাদ আলী(৩৫)।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহ আলমের নেতৃত্বে সংগীয় ফোর্স ধরনীবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মধুপুর গ্রামে বাঁশঝাড়ের ভিতর জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার(১০ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, জুয়া ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category