• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

এবার বাগেরহাট প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
এবার বাগেরহাট প্রেসক্লাব ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে আসেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তার সাথে থাকা কর্মীরা প্রেসক্লাবে একটি কক্ষ ও করিডোরে থাকা কিছু প্রেসক্লাবের নিজস্ব ছবি ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয়।

বাগেরহাট প্রেসক্লাবের একাধিক সাংবাদিক জানান্, রবিবার দুপুর ১টার দিকে বিএনপির নেতৃবৃন্দসহ শতাধিক লোকজন প্রেসক্লাবে মতবিনিময় করতে আসেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এসময় প্রেসক্লাব ভাবনের দোতালায় ঢুকে বিভিন্ন সময়ের তোলা সাংবাদিকদের নিজস্ব ছবি ভাংচুর শুরু করে। তারা প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি, উদ্বোধন, বিদেশ সফর ও অনুদান প্রদানকারীদের ছবি ও সভাপতি-সম্পাদকের নাম ফলক ভাঙচুর করে রাস্তায় ফেলে দেয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদও জানান। তারা জেলা বিএনপির আহবায়কের কাছে বিএনপির ওইসব নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এসময় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এঘটনার পর বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলেও জানান সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category