• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন।

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ জুন, ২০২৩

কালাই সংবাদদাতাঃ মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়শা বেগম (৫০) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের স্বামী মুসলিম সোনার (৭০) পলাতক রয়েছে ।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খুন হওয়া আয়েশা একই এলাকার কাদিপুর সোনার পাড়া গ্রামের স্বামী মুসলিম সোনারের স্ত্রী ৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আয়েশা ও তার স্বামী এক সংঙ্গে মাঠে মাটি কাটার কাজ করতে যায়। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হাতে থাকা কোদাল দিয়ে স্বামী তার স্ত্রীর মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে কাদিপুর এলাকার ধানক্ষেতের মাঠ থেকে আয়েশা বেগমের মাথায় আঘাত ও রক্তাক্ত মাখা লাশ উদ্ধার করে।

ওসি ওয়াসিম আল বারী বলেন, আয়শা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহত আয়শা বেগমের ছেলে রাশিদুল ইসলাম বাদী হয়ে পিতা মুসলিম সোনার এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানায় ওসি ওয়াসিম আল বারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category