• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কালাইয়ে ভ্রাম্যমান আদালতে তিন ফার্মেসির জরিমানা

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

জয়পুরহাট কালাই প্রতিনিধি :মোঃ ফারুক হোসেন।

জয়পুরহাটের কালাইয়ে ৪ টি ঔষধ ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মজ্ঞলবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি । এ সময় ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ এবং রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকায় জরিমানা এ জরিমানা করা হয়।
এ সময় সাথে ছিলেন, জয়পুরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মোকছেদুল আমিন এবং এ অভিযানে সহায়তা করেন কালাই থানা পুলিশ সদস্য ।

ড্রাগ সুপার মোঃ মোকছেদুল আমিন বলেন, জয়পুরহাটে ঔষধের অনিয়ম রোধে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন, অনিয়মের কারণে ৪ টি ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের মোবাইল কোর্ট চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category