• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

কালাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধি:
মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বিপ্লব হোসেন (২০) নামের এক এসএসসি পরিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল এগারটার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ।
নিহত বিপ্লব হোসেন উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিপ্লব হোসেন ঈদের নামাজ শেষে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য মোটরসাইকেলটি নিয়ে বের হয়ে যায়। পতিমধ্যে জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একে একে তিনটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে জমির মধ্যে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category