• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে গৃহবধূ হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে টানা ১৪ ঘন্টার অভিযানে গৃহবধূ হত্যায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে মোছাঃ মৌসুমী আক্তার (২০) এর সাথে প্রায় ৫বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে আশেক আলীর (২৮) এর সাথে প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকে মৌসুমীর স্বামী ও শশুর শাশুরী তার পিতার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ বেধড়ক মারপিট করে। পিতা গরীব হওয়ায় তার শুর বাড়ির অমানবিক নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলো মৌসুমী। ঘটনার দিন গত ৭ আগস্ট সকালে যৌতুকের টাকা না পেয়ে মৌসুমীকে মারপিট করে। মারপিটের ফলে অসুস্থ্য হয়ে গেলে চিকিৎসা না করে বাড়ীতে ফেলে রাখেন। পরবর্তীতে পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৌসুমীকে নিস্তেজ/অচেতন অবস্থায় উদ্ধার করে গত ৮ আগস্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরবর্তীতে মৌসুমী আক্তার(২০) হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থেকে গত ১২ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর পর তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজুর পরপরই টানা ১৪ ঘন্টার অভিযানে ২৪ ঘন্টার পূর্বেই ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর সাথে সাথে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম টানা ১৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category