• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১৮

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ পৃথক তিনটি অভিযানে ১৮ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ভূরুঙ্গামারী ময়দান গ্রামের মোঃ কামাল হোসেন (৩২), মোঃ হাসান আলী (২৮), মোঃ শিপন (২৫), মোঃ হাসেম আলী (২২), পশ্চিম ছাট গোপালপুর এলাকার মোঃ আবুল হোসেন (৩৫), বীর বারাইটারীর মোঃ রাশেদুল ইসলাম (৩৬) ও ছাটপোপালপুরের মোঃ জয়নাল হক (২৫)কে গ্রেফতার করে।
অপরদিকে রাজারহাট থানা পুলিশের অভিযানে বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট মানাবাড়ি এলাকার মোহাম্মদ নুরুন্নবী (৪০), মো: মোস্তাফিজুর রহমান (৪০), রতি (চন্দ্রপাড়া) এলাকার আব্দুল ওহাব (৫০) ও সুকদেব এলাকার মোহাম্মদ কেরামত আলী (৬০)কে গ্রেফতার করা হয়।
এছাড়াও নাগেশ্বরী পৌরসভাস্থ আলিয়া মাদ্রাসার পূর্ব পার্শ্বে মার্কেটের বারান্দা হতে নাগেশ্বরী মাজার পাড়ার মোঃ শহিদুল ইসলাম (৪০), শ্রী নগের চন্দ্র বিশ্বাস (৩৪), মোঃ বেলাল মিয়া (৩৫), মোঃ রেজাউল ইসলাম (৩৫), বদিজামাপুর চৌকিদার পাড়ার মোঃ বেলাল হোসেন (৫৫), গোদ্দারের ব্রাজ এলাকার মোঃ আমিনুল ইসলাম (৩৬), কচাকাটার ইসলামপুর এলাকার মোঃ মনোয়ার হোসেন (৪০)কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category