• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ম‌নিরুজ্জামান পাভেল(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উলিপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামের শের আলীর পুত্র।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পাভেলসহ দুই মোটরসাইকেল আরোহী রাজারহাট হয়ে লালম‌নিরহাটের বড়বা‌ড়ি সে‌লিমনগর রোডে যাচ্ছিল। এসময় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক স্থানে পৌঁছিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ম‌নিরুজ্জামান পাভেলের মৃত্যু হয়। এ ঘটনায় হোছেন আলী(৩৪) নামের অপর যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা করা হয়েছে।

—
md. jahid


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category